ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

আগামী ৩ দিন ঘুমাবেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্ট ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অথচ এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার অন্য পিঠও দেখল বাংলাদেশ দল। 

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। মাত্র দুই দিনেই হেরে গেলো বাংলাদেশ দল। এত দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সামনে ৩ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ।

আগামী কয়েক দিন কী করবেন—ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হলে মজার ছলে জবাব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘ঘুমাব, শুয়ে থাকব।’

ম্যাকাই টেস্টে দুই ইনিংসেই এক শর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে কোনো অজুহাত দাঁড় করাতে চান না শান্ত, ‘আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো অজুহাত নেই। ওরা খুব ভালো বোলিং করেছে। সামনে এগোতে হলে আমাদের কিছু কৌশলগত জায়গায় উন্নতি করতে হবে।’

গতকাল প্রথম দিনেই ১৮ উইকেট পড়ে যায় দুই দলের। আজ আড়াই সেশনেই পড়েছে ১২ উইকেট। দুই দিনে টেস্ট শেষ হওয়ায় ম্যাকাইয়ের পিচের মান নিয়ে আলোচনা হচ্ছে।

শান্তর মতে, পিচ যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, ‘উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। প্রথম দিন ১৮ উইকেট পড়েছে। শুধু যদি এমন হতো আমাদের পড়েছে, ওদের পড়েনি, তাহলে আমি বুঝতাম…। ওরা যেভাবে ব্যাটিং করেছে, আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে, দেখলেই বুঝবেন কত কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে।’

বাংলাদেশ ক্রিকেট

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

আগামী ৩ দিন ঘুমাবেন শান্ত

আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬