ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

১২৮ টাকায় বিক্রি হয়ে গেল ফুটবল ক্লাব

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

সংগৃহীত

ভারতের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব জামশেদপুর এফসি বিক্রি করে দিয়েছে টাটা স্টিল। শুক্রবার এই তথ্য জানায় প্রতিষ্ঠানটি। চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের সম্পূর্ণ মালিকানা হস্তান্তর করা হয়েছে মাত্র নামমাত্র মূল্যে। শীর্ষ লিগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল টাটা স্টিল।

গোয়াভিত্তিক ক্লাব চার্চিল ব্রাদার্স এখন থেকে আইএসএলে জামশেদপুরের অংশগ্রহণের অধিকার পাবে। ক্লাবের ১২ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের দুই সদস্যের চুক্তিও নিজেদের অধীনে নেবে চার্চিল ব্রাদার্স। এমনটাই জানিয়েছে টাটা স্টিল।

টাটা স্টিলের পরিচালনা কমিটি চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে তাদের শতভাগ মালিকানা হস্তান্তরের অনুমোদন দেয়। এই লেনদেনের মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ রুপি, যা প্রায় ১ দশমিক ০৫ ডলারের সমান। বাংলাদেশি অর্থে এই ক্লাবের দাম দাঁড়াচ্ছে মোটে ১২৮ টাকা।

এই চুক্তি আগস্টের ৩১ তারিখের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। তবে এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

টাটা স্টিল জানিয়েছে, এই হস্তান্তরের ফলে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তৃণমূল ও যুব পর্যায়ের ফুটবলে মনোযোগ দিতে পারবে।

এই মাসের শুরুতে ক্লাব বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন জামশেদপুরের খেলোয়াড়রা। গত মৌসুমেই সুপার কাপ জেতে এই ক্লাব। সমর্থকরাও রাস্তায় নেমে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কাছে ক্লাব চালু রাখার আবেদন জানান।

টাটা স্টিল জানায়, চার্চিল ব্রাদার্সের শক্তিশালী রেকর্ড দেখেই তাদের কাছে ক্লাব বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ক্লাব ইতিমধ্যে দুইবার জাতীয় লিগ শিরোপা জিতেছে। টাটা স্টিলের সহ-সভাপতি ডি বি সুন্দর রামম বলেন, ‘চার্চিল ব্রাদার্স ভারতীয় ফুটবলে সত্যিকারের ইতিহাসসমৃদ্ধ একটি ক্লাব।’

আগামী মাসে শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ মৌসুমের আইএসএল। স্বাভাবিক হোম-অ্যাওয়ে ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এই মৌসুম।

২০১৪ সালে সাবেক ইতালিয়ান তারকা আলেসান্দ্রো দেল পিয়েরোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার সহায়তায় শুরু হয় আইএসএল। ভারতীয় ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করাই ছিল এর উদ্দেশ্য। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে আয়োজকরা। টেলিভিশন দর্শক কমছে, স্পন্সরদের আগ্রহও কমে যাচ্ছে ধীরে ধীরে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

১২৮ টাকায় বিক্রি হয়ে গেল ফুটবল ক্লাব

আপডেট সময় : ০৩:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬