ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যে মোটরসাইকেলে ঘুরেছেন ৬৩ জেলা, তাতেই প্রাণ গেল ফুয়াদের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

তিনি জানান, ভোরে বাইক চালানোর সময় দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা ফুয়াদকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আসাদুজ্জামান বলেন, ‘ফুয়াদ ভ্রমণপ্রিয় ছিল। বাইক নিয়ে দেশের ৬৩ জেলা ঘুরে শেষ করেছে সে।
শুধু ভোলাতে যাওয়া হয়নি তার। বাইকেই তার মৃত্যু লেখা ছিল।’ফুয়াদ হাসান বাকৃবির শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

ফুয়াদের মৃত্যুর খবরে বাকৃবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, বন্ধু ও শিক্ষকেরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

যে মোটরসাইকেলে ঘুরেছেন ৬৩ জেলা, তাতেই প্রাণ গেল ফুয়াদের

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫