ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রচার করলেন সাবেক মন্ত্রী নওফেল, আটক ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামে নগরীর পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। বুধবার (২০ মে) সকালে নগরের নন্দনকাননের ডিসি হিল এবং চান্দগাঁও থানা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিলগুলো করা হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে বুধবার সন্ধ্যায় মেহেরাজ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মিছিলের ভিডিও সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ফেসবুকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ৩০ জনের একটি দল নগরীর ডিসি হিলের সামনে থেকে একটি মিছিল নিয়ে আসছে। ওই সময় তারা নানা স্লোগান দেন। মিছিলের সামনে একটি ব্যানারও ছিল।

ব্যানারে লেখা তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমানের আয়োজনে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল কিছুদূর যাওয়ার পর সড়কের পাশে পথসভায় বক্তব্যও দেওয়া হয়।

বক্তব্যে বলা হয়, এই চট্টগ্রামে কোনো জুলাই জঙ্গিদের স্থান হবে না, এই চট্টগ্রাম শেখ হাসিনার চট্টগ্রাম। আমাদের কর্মীরা ঘরে থাকতে না পারলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না।

অন্য এক ভিডিওতে দেখা যায়, নগরীর চান্দগাঁও থানা এলাকায় মহানগর ছাত্রলীগের ব্যানারে ১৫ থেকে ২০ জনের একটি দল দৌড়ে ব্যানারসহ স্লোগান দিয়ে আসছে। ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি গোলামুর রহমান চৌধুরী রিজানের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলের ভিডিওটি কখনকার তা পুলিশ যাচাই-বাছাই করছে। আজকে (বুধবার) মিছিল হয়েছে এমন তথ্য কেউ দিতে পারেনি।

অন্যদিকে, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, মিছিলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিও প্রচার করলেন সাবেক মন্ত্রী নওফেল, আটক ১

আপডেট সময় : ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬