ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত।’ আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সহবত এখতিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ এত অন্যায়, জুলুম ও দুর্নীতি কেন করে—এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। জালেম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।

সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও ঐতিহাসিক হালকায়ে জিকিরে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতা উপলব্ধি করে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। সমাজ থেকে এসব অনাচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি জালেমদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

দোজখ ও বেহেশতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারাই জান্নাতে যাবে।’

মাহফিলে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক হালকায়ে জিকিরে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

টেকনাফ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ মাহফিলে আরও বয়ান পেশ করেন বাংলাদেশের উদীয়মান ইসলামি স্কলার, লেখক ও গবেষক আল্লামা মুফতি রেজাউল করীম আবরার, পীর সাহেব চরমোনাইর খলিফা মাওলানা আব্দুল আওয়াল এবং জামিয়া ইসলামিয়া টেকনাফের মহাপরিচালক আল্লামা কিফায়ত উল্লাহ শফিক।

মাহফিলে বক্তারা আত্মশুদ্ধি, নেক আমল, কোরআন-সুন্নাহর অনুসরণ এবং সমাজ থেকে অন্যায়, জুলুম ও দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

দুর্নীতি   অনিয়ম  চরমোনাই পীর  টেকনাফ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের

আপডেট সময় : ০৯:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬