ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবেন স্বামী? বান্দার হক আদায় না করার পরিণতি কী? জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারও ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘পুলিশের কাছে গিয়ে লাভ নেই, থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি’ দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে?

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, বরং একটিই বিপ্লব হবে এবং সেটি হবে ইসলামী বিপ্লব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দৃঢ়তার সাথে বলেন, বিপ্লব একটাই হবে ইনশাআল্লাহ, আর সেটির নাম হবে ইসলামী বিপ্লব।

নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, তিনি এখন আগের চেয়ে সুস্থ আছেন এবং ক্রমান্বয়ে সাংগঠনিক কার্যক্রমে পুরোদমে অংশ নেওয়া শুরু করেছেন। দীর্ঘদিন পর দলের বহু নেতাকর্মী ও সহকর্মীদের একসাথে দেখার আগ্রহ থেকেই তিনি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি তার সুস্থতার জন্য দোয়া করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেও নেতাকর্মীদের জন্য আন্তরিক দোয়া করেন। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরসহ কেন্দ্রীয় ও যুব বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

আপডেট সময় : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬