ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী? ইসলামের দৃষ্টিতে চার পুরুষের ধারণা থানায় ডেকে টাকা ছিনতাই ও মারধর, এএসআইয়ের বিরুদ্ধে মামলা সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় নেতানিয়াহু—কীভাবে? শ্রমিকদের আন্দোলনে ভর করে রাজনৈতিক ফায়দার চেষ্টা: আমজনতার তারেক বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন

দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার সরকারি সফরে দক্ষিণ কোরিয়া এবং চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স) ২০২৫’ এ অংশগ্রহণের জন্য ১৯ থেকে ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন।

এছাড়া, বিমান বাহিনী প্রধান চায়না ন্যাশনাল এরো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএটিআইসি) চেয়ারম্যানের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ অক্টোবর চীন সফর করবেন।

চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান এ সরকারি সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভ্রমণে নারীদের নামাজ নিয়ে ইসলামের নির্দেশনা কী?

দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান

আপডেট সময় : ১০:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫