ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর ওপর এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো সদস্যের এ ধরনের প্রথম পদক্ষেপ।

গত আগস্টে, স্লোভেনিয়া ছিল প্রথম ইইউ দেশ যারা ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও আরোপ করে। 

এর আগে দুই ইসরাইলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যামূলক বক্তব্য’ দেয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল স্লোভেনিয়া। 

২০২৪ সালের জুন মাসে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ডের পর ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনায় সবচেয়ে সোচ্চার ইউরোপীয় দেশগুলোর মধ্যেও একটি ছিল তারা।  প্রেসিডেন্ট নাতাসা পিরক মুসার গাজায় ইসরাইলি আক্রমণকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

নেতানিয়াহুর ওপর এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া

আপডেট সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫