ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমম্বয়কদের হুমকি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিভিন্ন দেয়ালে লিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেওয়া হয়েছে। গত দুইদিন থেকে এমন চিত্র দেখা যাচ্ছে। সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের  বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।

দেয়ালগুলোতে মৃত্যুর জন্য প্রস্তুত হও, ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে, মুক্তির ডাক ৭১, মুজিববাদ, শেখ হাসিনা আবার আসবে এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ও এলাকাবাসী।

লক্ষ্মীপুরের এক সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

লক্ষ্মীপুরে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমম্বয়কদের হুমকি

আপডেট সময় : ০২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫