ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

  • Tareq Jamil
  • আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘা উপজেলার দুর্গম চরাঞ্চলে দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি এয়ারগান ও বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ যৌথ অভিযান শুরু হয়।

রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও নৌ-পুলিশ যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চলে অপরাধীদের আস্তানা ও অস্ত্রের সন্ধানে তল্লাশি চালানো হয়। অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট ২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে লুকানো অবস্থায় একটি দেশীয় একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাঁসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ দল।

অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চরাঞ্চলে এ অভিযান অব্যাহত ছিল বলে নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।

রাজশাহী

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ১১:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬