ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী হত্যা মামলায় খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

হত্যা মামলায় বেকসুর খালাস পাওয়ার খবরে আদালতপাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালতপাড়ায় জড়ো হন জাকির খানের হাজারো সমর্থক।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতল্লা থানায় মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ব্যবসায়ী হত্যা মামলায় খালাস পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির

আপডেট সময় : ১২:৪৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫