ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতার ১০ লক্ষ টাকা চাঁদা দাবি কল রেকর্ড ফাঁস হয়েছে । ফাঁস হওয়া কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তা নিয়ে পুরো উপজেলা শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে ওই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারকৃত বিএনপির নেতা আরিফ হাসান জজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য।

জানাগেছে, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সাথে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া গত ০৫ আগস্ট এর পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উষ্কানি মূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আর সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান জানান, তাকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাক্তির দায় কখনো দল নিবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫