ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে সম্প্রীতির মিছিল

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৯:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে ১২ সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মিছিল ও জনসচেতনতা মূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে

বৃহষ্পতিবার (২ জানুয়ারী) দুপুরে এই সম্প্রীতির মিছিল ও পথনাটক অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন দলে দলে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে ঐতিহ্যবাহী পোশাক পরিধানে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ এসে শেষ হয়। সেখানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাস বিরুদ্ধে এক পথনাটক অনুষ্ঠিত হয়।

মূলত, পাহাড়ে হানাহানি, সংঘাত ও সন্ত্রাসী কর্মন্ডান্ড বাদ দিয়ে শান্তির আহ্বান জানানোর জন্য এই সম্প্রীতির মিছিল ও পথনাটকের আয়োজন করা হয়। এই সম্প্রীতির মিছিল ও পথনাটকের মাধ্যমে জনগণকে জানাতে চাই, পাহাড়ের সাধারণ জনগণ সন্ত্রাসী কর্মকান্ড চাই না, তারা চাই শান্তি ও সম্প্রীতি। তাই যারা পাহাড়ের সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা যেন সস্ত্রাসী কর্মকান্ড বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসার জন্য এই সম্প্রীতির মিছিলের মাধ্যমে আহ্বান জানান। বাঙ্গালীসহ ১২ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেয়।

পরে সন্ধ্যায় শহরের রাজার মাঠে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক কনসার্ট এর আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে সম্প্রীতির মিছিল

আপডেট সময় : ০৯:০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫