ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে ওয়াকাথন

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে
বেলুন উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ব্যানার,প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি ওয়াকাথন বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে ‘কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা’ শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

এসময় মুক্ত আড্ডা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য ও সমাজ সেবার আহ্বায়ক ম্যা ম্যা নু,সমাজ সেবা বিভাগের উপপরিচালক মিল্টন মহুরী,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে ওয়াকাথন

আপডেট সময় : ০৫:০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫