ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওমুসলিম শহিদ ওমর ফারুক ত্রিপুরার পরিবার পেল মাথা গোঁজার ঠাই

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত নওমুসলিম শহিদ ওমর ফারুক ত্রিপুরার পরিবারকে স্থায়ী ভাবে বসবাসের জন্য বান্দরবান ফাউন্ডেশনের উদ্যোগে একটি পাকা ঘর উপহার দেয়া হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আমেরিকান প্রবাসীদের সহায়তায় শহরের স্টেডিয়াম এলাকায় ৪ শতক জায়গাসহ ঘরটি ক্রয় করে দেন বান্দরবান ফাউন্ডেশন। বসবাসের জন্য মাথা গোঁজার ঠাই পেয়ে খুশি শহিদ ওমর ফারুকের স্ত্রী সন্তানেরা।

ঘর হস্তান্তরের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন আমেরিকান প্রবাসী আব্দুল মান্নান প্রেসক্লাবের সহসভাপতি নাসিরুল আলম, সাধারণ সম্পাদক এন.এ জাকিরসহ বান্দরবান ফাউন্ডেশনের সদস্যরা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ই জুন রাতে ওমর ফারুক ত্রিপুরাকে রোয়াংছড়িতে নিজের বাড়ী থেকে বের করে নিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। শহীদ ওমর ফারুক ছিলেন একজন ত্রিপুরা সম্প্রদায়ের লোক। স্বপরিবারে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে পরবর্তীতে তার নিজ এলাকায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদ নির্মাণ করায় কিছু সন্ত্রাসী তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এরপর থেকে তার পরিবার বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করে আসছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

নওমুসলিম শহিদ ওমর ফারুক ত্রিপুরার পরিবার পেল মাথা গোঁজার ঠাই

আপডেট সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪