ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস ও মাদক নির্মূলের অঙ্গীকার রামগঞ্জ ওসির

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাকে সন্ত্রাস,মাদক ও বাল্যবিবাহ রোধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন থানার অফিসার ইনচার্জ আবুল বাশার। উপজেলার বিভিন্ন এলাকার অনিয়ম, অপরাধ, মাদক কারবার ও সন্ত্রাস  দমনে
কাউকে  ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর হযরত শাহ মিরান রঃ এর অন্যতম সঙ্গী হযরত শাহ দেলোয়ার র: এর ইছালে ছাওয়াব উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে  তিনি এ ঘোষণা দেন। পুলিশ প্রশাসন সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

রামগঞ্জ  থানার ওসি আবুল বাশার আরও বলেন, আমরা মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে মুক্ত রাখার জন্য বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমি রামগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছি। উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শাহ আলম। মাহফিলে দেশের গণ্যমান্য আলেম গণ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

সন্ত্রাস ও মাদক নির্মূলের অঙ্গীকার রামগঞ্জ ওসির

আপডেট সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪