ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত ঘন কুয়াশায়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান ঢাকা মেইলকে বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত ঘন কুয়াশায়

আপডেট সময় : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪