ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৩ দিনের রিমান্ড মঞ্জুর সাদপন্থীদের মুখপাত্র মুয়াজের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি নিহতের ঘটনায় সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার দুপুরে রিমান্ড শুনানির পর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন ওই আদেশ দেন। মহানগর আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ এ তথ্য জানান।

আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার পুলিশ মুয়াজ নূরকে ঢাকার খিলক্ষেতের বাসা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে পরদিন শুক্রবার তাকে গাজীপুর মহানগর আদালত ৩ এ পাঠায় পুলিশ। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে নূরকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। পরে আজ রিমান্ডের উপর শুনানি হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলিগ জামাতের এক পক্ষের মাওলানা সাদের অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ দিনের রিমান্ড মঞ্জুর সাদপন্থীদের মুখপাত্র মুয়াজের

আপডেট সময় : ০২:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪