ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজ বাসভবন থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি হিজল করচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে এমএ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান ঢাক পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ শহরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হলো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪