ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার।

‘ডা. ইলিশ নজরুল’ নামে একটি ফেইসবুক আইডি থেকে বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ছড়িয়ে পড়া ৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। পোস্ট করা ওই ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে ‘দেশে জঙ্গির অবাধে চাষবাস’। তবে ভিডিওটি অনুষ্ঠানের একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষাসচিব  মাকফুর রহমান জানান, ১৬ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানের একটি অংশে আরবি ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল।

এটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি অংশ বলেও দাবি করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো

আপডেট সময় : ১১:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪