‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্যে র্যালি, আলোচনা সভা’সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক মুকিত হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনূর জাহান নিলা।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী অভিবাসী মেলার আয়োজন করা হয়।
সাদ্দাম হোসেন রকি 




































