ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশ চামুদরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও আলোচনা সভা

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে চামুদরিয়া ইউনাইটেড ইন্সটিটিউট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও বিজয় দিবসের আলোচনা সভা প্রধান শিক্ষক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন অনেক প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী, শিক্ষকমন্ডলী ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জি কে এম মেশকাত চৌধুরী ও সাবেক ছাত্রনেতা, ডাচ—বাংলা ব্যাংক গুলিস্তান শাখার জিবি ইনচার্জ আরফাত উদ্দিন।

বক্তব্য প্রদান করেন, অত্র এলাকার প্রথিতযশা সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার জনাব জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক জনাব এ এম এম শাহজাহান সিরাজী, সিনিয়র শিক্ষক শ্যামলী বড়ুয়া, মো. এহসান, তকির আহমদ প্রমূখ। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব আরশেদুল আলম। আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জিকেএম মেশকাত চৌধুরী বলেন, ৭১ এর ১৬ ডিসেম্বরের বিজয়ের মধ্যে দিয়ে দেশ হানাদারমুক্ত করেছিল সেদিনের ছাত্র—জনতা, আর ২৪ এর ছাত্র—জনতা ৫ আগষ্টে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তাই এদেশকে আবার নতুনরূপে গড়তে এই ছাত্র—জনতাই অগ্রণী ভূমিকা পালন করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চন্দনাইশ চামুদরিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪