ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে যশোর-চুকনগর মেইন সড়কে উপজেলার চালকিডাঙ্গা বাজার সংলগ্ন সিটি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার খড়কি এলাকার মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৪৮) ও মণিরামপুর উপজেলার হরেরগাতি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে আশাবুল ইসলাম (১৮)।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান ও আশাবুল ইসলাম নামের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় চালকিডাঙ্গা গ্রামের ইমন (২০) নামের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থায়ও গুরুতর।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগামী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালকীডাঙ্গা এলাকায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দু’টি থানা হেফাজতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৫:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪