ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

  • মো. জিয়া উদ্দিন
  • আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

চট্রগ্রাম জেলার চন্দ্রনাইশে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসায়ং বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উক্ত মাংস উপজেলায় পৌঁছার পর একই দিন সকাল থেকে দিনব্যাপী উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৭০টি এতিমখানা ও মাদ্রাসায় ওই মাংস পৌঁছে দেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা থেকে উপজেলা পর্যায়ে ২২ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া উক্ত মাংস বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদে আসে। প্রতিটি কার্টনে প্রায় ২০ কেজি করে মাংস রয়ছে। সে হিসাবে ২২ কার্টনে ৪৪০ কেজি মাংস। বৃহস্পতিবার সকাল থেকেই দুম্বার মাংসগুলো প্রশাসনের তও¦বাবধানে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আলমগীর বলেন, প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি আরব সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট ৭০টি এতিমখানায় বৃহস্পতিবার সকাল থেকে এ মাংস বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, আমরা জেলা থেকে ২২ কার্টন দুম্বার মাংস বরাদ্দ পেয়েছি। প্রতি কার্টনে প্রায় ২০কেজি করে মাংস রয়েছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
চন্দনাইশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চন্দনাইশে সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪