ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে গুলি করে পালালো আসামি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সজীব নামের এক আসামি পালিয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে পাংশার পাট্টার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মারামারি মামলার আসামি ধরতে মোটরসাইকেলে পাট্টার বিলপাড়ায় যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ কর্মকর্তা। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়েন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

পুলিশকে গুলি করে পালালো আসামি

আপডেট সময় : ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪