ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না: ডিআইজি আলমগীর

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান বলেছেন, পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে। প্রতিটি অপরাধের রহস্য উদঘাটিত হচ্ছে এবং অপরাধীরা ধরা পড়ছে। তিনি আরও বলেন, পুলিশ কোনো অপরাধীকেই ছাড় দেবে না।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ লাইন্স মাঠে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশে এই কথা বলেন। নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডিআইজি বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপরাধ দমন করতে পারলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। সামাজিক নিরাপত্তা ফিরিয়ে আনতে সমাজের সব স্তর থেকে বৈষম্য দূর করতে হবে এবং পারিবারিক বন্ধন পুনরায় স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন নতুন ইস্যু তৈরি করে দেশবিরোধী ষড়যন্ত্র করা হচ্ছে। সেসব ষড়যন্ত্র রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা এবং আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

নওগাঁর পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র ও যুব জনতা ঐক্য পরিষদের আহবায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন।

অনুষ্ঠানে শুরুতে ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

পুলিশ কোনো অপরাধীকে ছাড় দেবে না: ডিআইজি আলমগীর

আপডেট সময় : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪