ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সাধারণ মানুষের ধাওয়া-পাল্টা ধাওয়া

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সাধারণ মানুষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এসময় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকের পৌনে ৪টার দিকে চট্টগ্রাম আদালতের প্রধান ফটকের বিপরীতে বাকলিয়া সদর সার্কেল ভূমি অফিসে গলিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আইনজীবীকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই ঘটনাস্থলে পুলিশ এসেছে।

এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতে হাজীর করা হলে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম জামিন নামঞ্জুর করেন।

আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভ শুরু করেন তার ভক্ত-অনুসারীরা। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে আটকে রাখেন তারা। পরে তাকে প্রিজন ভ্যানে তোলা হলেও কয়েকশ ইসকন সমর্থক প্রিজনভ্যানটি ঘিরে রাখেন। প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম’, ‘দালালের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘জেলের তালা ভাঙব, চিন্ময় প্রভুকে আনবো’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এসব স্লোগান দেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সাধারণ মানুষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪