ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য ও আলোকচিত্র পদর্শন করেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহম্মদ ইব্রাহীম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান-সংগঠন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

বক্তারা, শিশুর প্রতি সহিংসতা রোধে করণীয় বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে আলোচনা করেন। একইসাথে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম, সামাজিক ও স্কুল পর্যায়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধির প্রতি জোর দেন। সবশেষ বাল্যবিয়ে আইনের প্রয়োগ ও কঠোরতা নিয়ে এসব অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়

আপডেট সময় : ০৫:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪