প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন’ সদস্যদের বরণ করলো কমলনগর প্রেসক্লাব। এ উপলক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কমলনগর প্রেসক্লাব। প্রেসক্লাব কার্যালয়ে নবাগত ২১ জন সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিলো প্রেসক্লাবের কর্মকর্তাগণ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আমজাদ হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম, প্রচার সম্পাদক মোঃ নুর নবী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন এবং মোঃ মোশারেফ হোসেন কিরণ, সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম, আব্দুর রহমান বিশ্বাস, এমরান হোসেন মুরাদ, আবদুল হান্নান, মোহাম্মদ ইবরাহীম, ইবরাহীম সুলতান, সিরাজুল ইসলাম, নুর হোসেন, জায়েদ হোসেন, আহমদ শরীফ।
সহ সভাপতি এ আই তারেক বলেন, আমরা এখন সবাই অঙ্গীকারাবদ্ধ হয়েছি আগামীতে কমলনগরের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আগে আমরা বিভক্ত ছিলাম। কিন্ত আজ থেকে আমরা সবাই এক অভিন্ন শক্তিশালী পেশাজীবি সংগঠন হিসেবে নব দিগন্তের সূচনা করেছি।
সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ বলেন, আমাদের কাজ কমলনগরের উন্নয়নসহ বিভিন্ন অপরাধ, শিক্ষা, স্বাস্থ্য, জনপ্রতিনিধি,সেবামূলক স্টেক হোল্ডার,পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের নানাবিধ অনিয়ম, যোগ্যতা ভিত্তিক অপরাধ আছে সে আলোকে সংশোধন, সমাধানে জাতির সামনে সত্য উম্মোচন করার ব্যবস্থা নেয়া হবে। এ জন্য আমরা কমলনগরবাসীর সহযোগিতা চাই। আমরা আশা করি আমরা লক্ষ্যে এগিয়ে যাবো।
এ সময় নবাগত সদস্যগণ তাদের ভিন্ন ভিন্ন অনুভূতি ও পরামর্শ দিয়ে আলোচনায় অংশ নেন। এবং নতুনদের আগমনে মিষ্টি বিতরণ করা হয়।
আব্দুর রহমান বিশ্বাস 




































