ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সহ-সভাপতি সহ ৩ ছাত্রলীগের নেতাকর্মী আটক

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি ও বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে রাকিবুল হাসান নিরব (২৫), এয়ারপোর্ট থানার  সাংগঠনিক সম্পাদক ও এয়ারপোর্ট কাকুয়ারপাড়ের পরিমল দেবনাথের ছেলে মিঠুন দেবনাথ (২৪)।

সোমবার রাত ১০টার দিকে নগরের মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে তারা আটক হন।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ৯ এর পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের দুই নেতার আটকের খবর জানানো হয়।

এ ছাড়া নগরের মধুশহীদ এলাকা থেকে পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‌্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার সকালে নগরের দরগাহ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

সিলেটে সহ-সভাপতি সহ ৩ ছাত্রলীগের নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪