ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন

বান্দরবানে র‍্যাবের সন্ত্রাস বিরোধী অভিযানে গ্রেপ্তার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর  করেছেন আদালত। সোমবার (১৮ নভেম্বর)  বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর বেঞ্চ এ রায় প্রদান করেন।
জামিন প্রাপ্তরা হলেন,বরিশাল কোতোয়ালী এলাকার আব্দুস সালাম(২৮) পটুয়াখালী মহিপুর এলাকার মোঃ ওবায়দুল্লাহ (৩০) কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯) পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ(২৭) পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬) মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ(২৪) বরগুনা বেতাগী এলাকার মোঃ সোহেল মোল্লা (২২)  মাগুরা বালিদিয়া এলাকার মোঃ আবু হোরায়রা (২২) কুমিল্লা সদর এলাকার মোঃ দিদার হোসেন (২৫) চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মোঃ ইমরান হোসেন (৩৫)।
আদালতের তথ্যমতে,  ২০২২ সালে র‍্যাবের সন্ত্রাস বিরোধী অভিযানে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২  সদস্যকে গ্রেপ্তার করা হয়।দুর্গম পাহাড়ে তারা আঞ্চলিক পাহাড়ি সন্ত্রাসী সশস্ত্র সংগঠন কেএনএফ এর কাছে টাকার বিনিময়ে সামরিক প্রশিক্ষণের বিষয়ে জানা যায়। আজ আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের প্রেক্ষিতে  ১০ জঙ্গি সদস্যকে জামিন মঞ্জুর করেন আদালত।
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া বিষয়টি  নিশ্চিত করে বলেন, আদালতে আসামীদের  আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক কে ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর একই আদালতে  ৩২ জঙ্গির জামিন হলেও জামিন শর্ত পূরন না হওয়ায় ১ দিন পর আদালত তাদের জামিন বাতিল করেন।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন

আপডেট সময় : ০৮:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪