নোয়াখালীতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) যৌথ উদ্যোগে সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর নেওয়ার দাবি করেন।

সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মোঃ ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইসমাইল কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেয়।
সাদ্দাম হোসেন রকি 





































