ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধীর দোকানের সামনে পান দোকান বসিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ 

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে আবুল বাশার নামে এক প্রতিবন্ধীর মালিকানাধীন দোকানঘরের সামনে পান দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির করেছে আবদুল আলী নামে আরেক ব্যক্তি। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আবুল বাশার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন৷ একই সাথে তিনি চন্দ্রগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
আবুল বাশার মান্দারীর মটবী গ্রামের নুরুল আমিনের ছেলে। অভিযুক্ত আবদুল আলী হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
আবুল বাশার বলেন, মান্দারী বাজার বড় মসজিদ গলির মুখে আমাদের মালিকানাধীন একটি দোকান ঘর রয়েছে। পূর্বে দোকানটি ভাড়াটিয়ার কাছে ছিল। আমি শারিরীক প্রতিবন্ধী হওয়ায় কোন কাজকর্ম করতে না পেরে ওই দোকানে পান-সুপারির ব্যবসা শুরু করি।
তিনি অভিযোগ করে বলেন, দোকানে বাহিরের অংশে দোকান মালিকদের ব্যবহারের নিয়ম রয়েছে। কিন্তু আমার দোকানঘরের দক্ষিণ অংশের প্রায় দেড় ফুট জায়গা দখল করে আবদুল আলী নামে এক ব্যক্তি পান দোকান বসিয়েছে। একদিকে সে আমাদের ব্যবহৃত অংশ দখল করে রেখেছে, অন্যদিকে পান দোকান বসানোর কারণে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। তাকে আমার দোকানের সামনের অংশের জায়গা ছেড়ে দিতে বললেও সে ছেড়ে দিচ্ছে না। উল্টো হুমকি দিচ্ছে।
প্রতিবন্ধী আবুল বাশার আরও অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীদের অবৈধ সুবিধা দিয়ে সে আমার দোকানের সামনের একাংশ দখল করে বসে আছে। বাজার ইজারাদার তার কাছ থেকে ভাড়া নেয়। কিন্তু বাজার ইজারার নিয়ম অনুযায়ী অন্যের মালিকানাধীন দোকানের সামনের অংশ বা সড়কের উপর দোকান বসিয়ে ভাড়া নিতে পারে না। ইজারাদার সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে দোকান বসাবে। মাসে ৮ দিন তারা ভাড়া তুলতে পারবে। কিন্তু ইজারাদার আমার দোকানের সামনে আবদুল আলীকে বসিয়ে প্রতিদিন খাজনা আদায় করছে। আমি প্রতিকারের আশায় জেলা প্রশাসক এবং আদালতে মামলা করেছি। এখনো কোন সুরাহা হয়নি।
অভিযুক্ত আবদুল আলী বলেন, দীর্ঘ সময় ধরে আমি এখানে পান দোকান করে আসছি। ঘর দোকানের বাহিরের অংশ বাজার ইজারাদার দোকান বসিয়ে খাজনা তুলে। আমি ইজারাদারকে খাজনা দিয়ে এখানে বসেছি। পুরো বাজার এভাবেই চলছে।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রতিবন্ধীর দোকানের সামনে পান দোকান বসিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ 

আপডেট সময় : ১০:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪