ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রুমায় কেএনএফ এর আস্তানা ধংস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর একটি আস্তানা ধংস করেছে সেনাবাহিনী। এসময় অভিযান চালিয়ে আস্তানা থেকে একে ৪৭ রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে রুমা উপজেলার মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী জানায়, মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহল দল মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, ওয়াকি টকি সেট ও ইউনিফর্মসহ আরো অনেক ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করে।

উল্লেখ্য, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল, এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

রুমায় কেএনএফ এর আস্তানা ধংস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪