ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সাইন্টিফিক সেমিনার

  • সাদ্দাম হোসেন রকি
  • আপডেট সময় : ০১:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

‘বিশ্ব স্বাস্থ্যের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভা, ফ্রি চিকিৎসা সেবা ও সাইন্টিফিক সেমিনার’সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিরা।

পরে আলোচনা সভায় নোয়াখালী ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

আলোচনা সভা শেষে ডায়াবেটিক ফুট ও পায়ের যত্ন বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচনা করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপচার্য প্রফেসর মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. করিমুল হুদা সিরাজী, সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন।

বক্তারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা করেন। একইসাথে ডায়াবেটিস রোগিদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন। দিনব্যাপি চলা এ অনুষ্ঠানে বিভিন্ন স্টলের মাধ্যমে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সাইন্টিফিক সেমিনার

আপডেট সময় : ০১:৪১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪