লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করছেন গৃহবধু তামান্না বেগম (২৪)।
সরেজমিনে দেখা যায়, গৃহবধু তামান্না বেগম তার স্বামী মো.শামীমের বাড়ির উঠানে বসে আছেন। ঘটনার পর থেকে শামিম পলাতক রয়েছেন।
ওই সময় অনশনরত গৃহবধু তামান্না বলেন, দুই বছর আগে জেলার রামগঞ্জের জহিরের সাথে তার বিয়ে হয়। বিয়ের দু’মাসের মাথায় তার বাবার বাড়ির পাশ্ববর্তী শামিমের সাথে ফোনে যোগাযোগ হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । শামীম তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার আগের স্বামীকে ছেড়ে দিতে বলে। তামান্না শামীমের কথায় স্বামীর বাড়ি থেকে এসে জহিরকে তালাক দেয়। পরে শামীম এক বছর আগে লক্ষ্মীপুর আদালতে গিয়ে ৫লাখ টাকা কাবিনে নোটারীর পাবলিকের মাধ্যমে আমাকে বিয়ে করেন। সেই থেকে শামীম আমার বাড়িতে আসা-যাওয়া করে।
তিনি আরও জানান, আমার নতুন সংসার ভেঙে শামিম আমাকে বিয়ে করে। এখন আমাকে তার ঘরে উঠাচ্ছে না। সে স্ত্রীর মর্যাদা না দিলে আমার আত্মহত্যা ছাড়া আর কোন উপায় নেই। এই মুহুর্তে আমি কোথায় যাবো। যতদিন পর্যন্ত স্ত্রীর মর্যাদা না পাবো, ততদিন আমি এখানে থাকবো।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো হারুন জানান তামান্না বেগম তার পরিষদে গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে। তামান্নার কথা শুনে শামিমের সাথে কথা বলেছেন তিনি । শামিম জানান তামান্নার সাথে তার কোন সম্পর্ক নেই এবং সে কোন বিয়ে করেনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে সমাধান করে দিতে বলেছেন।
আব্দুর রহমান বিশ্বাস 




































