ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ময়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ

আলীকদমে সড়কের কাজ ফেলে লাপাত্তা আাওয়ামীলীগ ঠিকাদার

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ০৫:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

বান্দরবান আলীকদমে কোটি টাকার সড়কের কাজ না করে লাপাত্তা আওয়ামীলীগের ঠিকাদার রাজু বড়ুয়া। এর ফলে ভোগান্তিতে পড়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, আওয়ামীলীগের
নেতা হওয়ার সুবাদে কাজ পাওয়ার পর থেকে তেমন কোন কাজ করেনি ঠিকাদার রাজু বড়ুয়া। যার কারণে কাজের মেয়াদ শেষের দিকে হলেও দৃশ্যমান কোন কাজের অগ্রগতি হয়নি আলীকদম
পানবাজার মুখ থেকে উত্তর পালং পাড়া পর্যন্ত সড়কের কার্পেটিং এর কাজ। তাই জন দূর্ভোগ লাগবে বিকল্প ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সড়কের কাজ শেষ করার দাবী স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০২৩—২৪ অর্থ বছরের আলীকদম পানবাজার মুখ থেকে উত্তর পালং পাড়া পর্যন্ত সড়কের কার্পেটিং এর কাজ চলমান আছে। রাস্তার দুপাশে বিভিন্ন অংশে গাইডওয়াল নির্মাণ করা হয়েছে। এছাড়াও সড়ক থেকে স্কেভেটর দিয়ে পুরাতন ইট তুলে পাশে রাখা হয়েছে। তবে এখনো কোন রাস্তার বেইজ তৈরী বা মেকাডম করা হয়নি। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৪০ শতাংশর কাজের অগ্রগতি দেখা যায়নি। এদিকে কার্পেটিং করার জন্য সড়কের ইট তুলে দীর্ঘদিন ধরে কাজ না করায় দৈনন্দিন যাতায়াতে স্থানীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ— রাস্তার নির্মাণ কাজের ঠিকাদার আওয়ামীলীগের নেতা রাজু বড়ুয়া ।

যার কারণে তিনি শুরুর দিকে কিছুটা কাজ চালিয়ে গেলেও পরবর্তীতে তিনি তার ইচ্ছেমত কাজ করেছেন। সে সময়ের আওয়ামীলীগের নেতা হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে পারে নাই। সংশ্লিষ্ট অফিসের লোকজনও কাজ আদায়ের জন্য তেমন কোন চাপ দেয়নি ঐ ঠিকাদারকে। যার কারণে কাজের মেয়াদ শেষ হলেও এখনো তেমন কোন কাজ হয়নি আলীকদম পানবাজার মুখ থেকে উত্তর পালং পাড়া পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের। আওয়ামীলীগ সরকার পতন হওয়ায় বর্তমানে ঠিকাদার রাজু বড়—য়া পলাতক রয়েছে। তাই আমরা চাই বিকল্প ঠিকাদার নিয়োগের মাধ্যমে বর্ষার আগে আমাদের রাস্তার কাজ দ্রুত শেষ করা হোক। এদিকে মোবাইলে ঠিকাদার রাজু বড়—য়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এলজিইডির তথ্যমতে ২০২৩—২৪ অর্থ বছরে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ে আলীকদম পান বাজার রোড হতে উত্তর পালং পাড়া পর্যন্ত ১ কিলো ২৭৭ মিটার কার্পেটিং সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়া হয় মেসার্স রাজু কনষ্ট্রাকশন এর স্বত্ত্বাধিকারী রাজু বড়—য়াকে। চলতি বছরের ডিসেম্বরে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, আলীকদম উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, যেহেতু বিভিন্ন সাইটে রোলার এর কাজ চলমান থাকায় রোলার সংকটের কারণে কাজ
একটু ধীরগতিতে হচ্ছে। শীঘ্রই এই সাইটে রোলার আনা হবে। ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার তিন মাসের সময় চেয়েছে। আশা করছি এই সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ময়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ

আলীকদমে সড়কের কাজ ফেলে লাপাত্তা আাওয়ামীলীগ ঠিকাদার

আপডেট সময় : ০৫:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪