নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলায় ৭ থানায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নাটোর জেলার ৭ উপজেলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার ৫ নম্বর হরিশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া (৬৯), আওয়ামী লীগ কর্মী মো. মনছুর আলী (৫৫), ৪ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব (৬৯), আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (২৪), মেহেদী হাসান বিজয় (২৫), ৬ নম্বর লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক কামাল (৪৮), আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম (৪৩), মো. আব্দুল মালেক (৬০), সাহেদ হোসেন সাজু (৪০), ৬ নম্বর কাফুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি মো. কাশেম আলী (৫৭), ১ নম্বর ছাতনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ খোকন (৫২), আওয়ামী লীগ কর্মী মো. আকামত (৪০), মো. সাইফুল (৪৫), মো. শাহজাহান আলী (৪২), মো. তানভীর (১৮), মো. ইমরান (১৮), মো. সবুজ (৩০), আকুল বাংলা (২৩)।
নলডাঙ্গা উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহেব আলী (৫০), ৪ নম্বর পিপরুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (৫০)।
চেতনায়২৪ ডেস্ক : 




































