বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ফ্রেম খুমী (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে জেলা শহরের ক্যাচিংঘাটা নদীরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী ক্যাচিংঘাটা বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র। তার বাড়ী রুমা উপজেলার বগালেক এলাকায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বিকালে ক্যাচিংঘাটা এলাকায় বন্ধুদের সাথে সাঙ্গু নদীতে গোসল করতে আসে ফ্রেম খুমী। এক পর্যায়ে অন্যান্য বন্ধুরা গোসল করে তীরে চলে আসলেও ফ্রেম খুমী পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় অনেক্ষণ খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচাল পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, আমার ডুবুরী দল নাই, তারপরও ঘটনার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক্ষণ খোঁজাখুজি করেও ফ্রেম খুমীকে পাওয়া যায় নাই। শনিবার সকালে রাঙ্গামাটি থেকে ডুবুরী দল এসে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সোহেল কান্তি নাথ 




































