ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সাম্প্রতিক বন্যায় নোয়াখালীর সদর, সুবর্ণচর, কবিরহাট ও হাতিয়া উপজেলার কৃষকদের মাঝে শাক-সবজির বীজ এবং জৈব সার বিতরণ করা হয়েছে। বীজগুলোর মধ্যে ছিলো পালংশাক, লাল শাক, বরবটি, শিম ও মিষ্টি কুমড়া।

জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও আইএফএসডি ফাউন্ডেশন এর আয়োজনে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বীজ ও সার বিতরণ করা হয়।

সকালে নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তীতে সুবর্ণচর, হাতিয়ার হরণি ও চানন্দী এবং কবিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষকদের মাঝে ৫প্রকার শাক-সবজি ও ১ কেজি করে জৈব সার বিতরণ করা হয়। বন্যা পরবর্তি এসময় শাক-সবজির বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কবিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামস্ এ আরেফিন, সদর উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মোছা. লাইলা আফরোজ, হাতিয়া উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা আনোয়ার হোসাইন সবুজ, আইএফএসডি ফাউন্ডেশন এর সভাপতি মেহেদী হাসান, প্রোগ্রাম পরিচালক তানভীর ফাহাদ, সদস্য মেহেদী হাসান অপু।

প্রসঙ্গত, গত আগস্টের বন্যা এবং বন্যা পরবর্তী দীর্ঘ জলাবদ্ধতায় নোয়াখালীর ৮টি উপজেলায় ধান, শাক-সবজি’সহ কৃষিতে প্রায় ৬৪৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪