নাটোরের লালপুরে স্ত্রী ডিভোর্স দেওয়ায় স্বামী আতিক হোসেন (৩১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে দাবি করছে পরিবার।
নিহত আতিক উপজেলার তিলকপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহতের মা রুবিয়া বেগম জানান, বাড়ির অন্যান্য সদস্যসহ পার্শ্ববর্তী একই এলাকার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ছিলেন তিনি। এ সময় শুধু তার বড় ছেলে আতিক আলী বাড়িতে থেকে যায়। তাকে বারবার অনুষ্ঠানে যাওয়ার কথা বললেও আতিক বিষয়টি বিভিন্নভাবে এড়িয়ে যায়। সন্ধ্যার সময় বাড়িতে ফিরে ছেলে গিয়েছে কিনা- দেখতে গিয়ে দরজা খুলতেই ছেলেকে তার শয়নকক্ষে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন তিনি। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে লাশ নামায় এবং প্রাথমিক পরীক্ষা করে বুঝতে পারে আতিক মৃত্যুবরণ করেছে।
ধারণা করা হচ্ছে সন্ধ্যা আগে যেকোনো সময় নিজের শয়নকক্ষের তীরের সঙ্গে দড়ির মাধ্যমে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে আতিক। আতিকের স্ত্রী নয় মাস আগে এক ছেলে এবং এক মেয়ে নিয়ে তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায় এবং প্রায় চার মাস পূর্বে কোর্টের মাধ্যমে তাদের ডিভোর্স হয়। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Tareq Jamil 




































