ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিমন্ত্রীর মা আর নেই

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০মিনিটে রাজধানীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের ব্যক্তিগত সহকারী রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এক শোকবার্তায় কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তার মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে।

প্রতিমন্ত্রী মহান আল্লাহর নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, মন্ত্রীর মায়ের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা গভীর শোকাহত। মন্ত্রী মহোদয়ের মা ছিলেন একজন আদর্শ মা। তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কৃষি মন্ত্রীর মায়ের ইন্তেকালে আমরা শোকাহত। তিনি ছিলেন রত্নগর্ভা মা। ওনার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি।

মো. আমিন উর রশিদ   মৃত্যু

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

কৃষিমন্ত্রীর মা আর নেই

আপডেট সময় : ০৩:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬