ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকালে লামা উপজেলা পরিষদ তত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। লামা উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রম্ন জেরী।

লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণি, হ্লাগ্যচিং মারমা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আকবর মোমিনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি সাচিং প্রম্ন জেরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র দেখতে পাচ্ছি। গণতন্ত্র নস্যাতে ষড়যন্ত্রের শেষ হয় নাই, নতুন করে ষড়যন্ত্রের দানা বাঁধছে। গণতন্ত্রের ধারাবাকিহতা অব্যাহত রাখতে তিনি অতিদ্রুত নির্বাচনের দাবি জানান। তিনি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের দ্বারা যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়।

বিপদে—আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। এসময় তিনি বিএনপি নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এর আগে যুগ সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার থেকে শ্লোগান সহকারে নেতাকর্মীরা লামা উপজেলা পরিষদ চত্ত্বরে জড়ো হয় এবং পরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবানে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪