ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে? নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন? হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা জন্মদিনে গাড়ি উপহার দেন মা, সেই গাড়ি দিয়ে সড়কে ৩ জনের প্রাণ নিলেন ছেলে ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

  • Tareq Jamil
  • আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে (ডন হক) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ রোববার, ৯ আগস্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক এই অভিনেতাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে উদ্ধার করা হয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। দীর্ঘ সময় অতিক্রম করলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আলোচনা থামেনি। অবশেষে এ ঘটনায় তদন্তের গতি ফেরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

সালমান শাহর পরিবারের দাবি, শুরু থেকেই ঘটনাটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আড়াল করার চেষ্টা করা হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, ঘটনার পর তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে।

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রেখে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি বাণিজ্যিকভাবে সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহ। দীর্ঘ সময় পর নতুন করে হত্যা মামলা দায়ের ও আসামি ডনকে আটকের ঘটনায় বহুল আলোচিত এই মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন আশার আলো দেখছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬