শনিবার (০৯ মে) রাতে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গোপালগঞ্জ জেলার মেরী গোপীনাথপুর গ্রামের ফোরকান মিয়ার সঙ্গে শাহাদাত মোল্লার মেয়ে শারমিনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক ও কলহ চলছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, এরই জেরে শুক্রবার রাতের কোনো এক সময় শারমিন, তার তিন মেয়ে—মিম, মারিয়া ও ফারিয়া এবং শারমিনের ভাই রসুল মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান ফোরকান মিয়া।
চেতনায়২৪ ডেস্ক : 




































