ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ববি শিক্ষার্থীর মৃত্যু: চালক গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফের মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঘাতক চালকের বিচারের দাবিতে মিছিল বের করেন তারা।

এর আগে বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস বাস ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নিহত মাইশা ফৌজিয়া মিম পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার পরপরই প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিক্ষুব্ধ শিক্ষার্থী আওলাদ হোসেন জানান, কালক্ষেপণ হলেও ঘাতক চালককে গ্রেফতারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কোনো উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে পুনরায় সড়ক অবরোধে নেমেছি আমরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত বাসটির চালক ও মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন একটু ধৈর্য ধারণ করে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স এরইমধ্যে দোষীদের গ্রেফতারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

ববি শিক্ষার্থীর মৃত্যু: চালক গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:২১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪