ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে মাসব্যাপী এইচপিভি টিকা প্রদান কার্যক্রম

১ ডোজের এইচপিভি টিকা (জরায়ুমুখ ক্যান্সার টিকা) গ্রহণ করুন, কিশোরী ও মাতৃ মৃত্যুর ঝুঁকি কমান’ এই প্রতিপাদ্যে বান্দরবানে চলছে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম। এ উপলক্ষ্যে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন এস.এম আসাদুল্লাহ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন.এ জাকিরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন মাহবুবর রহমান বলেন, বান্দরবানসহ সারা দেশে ২৪শে নভেম্বর পর্যন্ত মাসব্যাপী (জরায়ুমুখ ক্যান্সার টিকা) ০১ ডোজের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বান্দরবান জেলার পৌরসভাসহ সকল উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে স্থায়ী/অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১০-১৪ বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত সকল কিশোরীদের টিকা প্রদান করা হবে। এছাড়াও কমিউনিটি পর্যায়ে বিদ্যালয়ে পড়–য়া নয় এমন যাদের বয়স ১০ হতে ১৪ বছরের মধ্যে কিন্তু জন্ম নিবন্ধন নেই অথবা জন্মনিবন্ধন ইংরেজীতে অনুবাদ করা নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে অফলাইন নিবন্ধনের মাধ্যমে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১ ডোজের এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে কিশোরী ও মাতৃ মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য বান্দরবানবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে- বান্দরবান জেলায় ২৩ হাজার ১৩৯ জন ছাত্রীকে এইচপিভি ভ্যাকসিন দেয়া হবে। তার মধ্যে অনলাইনে ১৩ হাজার ৪০৯ জন ছাত্রী রেজিষ্ট্রেশন করেছে। এ পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে ৯ হাজার ৩৯১ জন ছাত্রীকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

বান্দরবানে মাসব্যাপী এইচপিভি টিকা প্রদান কার্যক্রম

আপডেট সময় : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪