ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১২ কোটি টাকার মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় নদী তীরবর্তী স্থানে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিত রোববার বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ‘সি হার্ট’ গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আইএসপিআর আরও জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে বাংলাদেশের মুক্তি

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬