ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় কাজ করা হবে- পুলিশ সুপার

  • সোহেল কান্তি নাথ
  • আপডেট সময় : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বান্দরবানে পাহাড়ী-বাঙ্গালীসহ ১২ সম্প্রদায়ের শান্তিপূর্ণ সম্প্রীতির বসবাস। এই সম্প্রীতি যেন আগামীতেও অটুট থাকে সে জন্য সবাই মিলে আমরা কাজ করে যাবো। বুধবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিক নিয়ে এক মতবিনিয়ময় সভায় এ কথা বলে নবাগত পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার।

এ সময় তিনি বলেন, পুলিশ সাংবাদিক এক সুত্রে গাঁথা। যদিওবা আমাদের কর্মপরিধি ভিন্ন। তারপরও সম সাময়িক কারণে যাতে পুলিশের সাথে সাংবাদিকদের দুরত্ব সৃষ্টি না হয় সেটা বিবেচনা করে। শীঘ্রই জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে ৭ উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি বলেন, দেশে প্রেক্ষাপট পরিবর্তনের কারনে সারাদেশের পাহাড়ী জেলা বান্দরবানেও সম্প্রতি চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সংবাদ পেয়েছি এবং ইতোমধ্যে অনেক অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে বান্দরবানে অতীতের যে শান্তি শৃঙ্খলা বজায় ছিলো আগামীতেও সে ধারা অব্যাহত রাখতে পুলিশ সব সময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে জানান পুলিশ সুপার।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলায় কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় কাজ করা হবে- পুলিশ সুপার

আপডেট সময় : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪