ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিলিয়ন ফলোয়ারের সেই পেজ ফিরে পেলেন তাজু ভাই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ভাইরাল হওয়া মিলিয়ন ফলোয়ারের ‘তাজু ভাই ২.০’ নামক ফেসবুক পেইজটি অবশেষে ফিরে পেয়েছেন তাইজুল ইসলাম তাজু। 

ফেসবুক পেইজটি গায়েব হয়ে যাওয়ার পর ভক্ত-অনুসারী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে সোমবার (৬ এপ্রিল) সকালে পেইজটি আবার সক্রিয় হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, গত রবিবার পর্যন্ত ফেসবুক পেইজটি খুঁজে পাওয়া যাচ্ছিল না, যা নিয়ে ভক্তদের মধ্যে চিন্তা-ভাবনা এবং উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়ে গেছে অথবা কোনো কারণে এটি সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু, একদিনের ব্যবধানে পেইজটি ফিরে আসায় তাদের শঙ্কা অনেকটাই কেটে গেছে।

তাইজুল ইসলাম তাজু তার ফেসবুক পেইজটি ফিরে পাওয়ার পর বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেইজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা, সমালোচনা এবং ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা তাজুর সরলতাকে পুঁজি করে বিভিন্ন ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সদস্য (মেম্বার) কবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল থেকে তার ফেসবুক পেইজ দেখা যাচ্ছে এবং সে লাইভও করছে। কী কারণে এমনটা হয়েছে আমরা জানি না, তবে তার পেইজ ফিরে পাওয়ায় এলাকার মানুষ অনেক খুশি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা, অতঃপর…

মিলিয়ন ফলোয়ারের সেই পেজ ফিরে পেলেন তাজু ভাই

আপডেট সময় : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬